পড়াশোনা বা চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আবেদন পত্র লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি চাকরিতে ছুটি নিতে চান, তবে আপনাকে ছুটির আবেদন লিখতে হবে। একইভাবে, যদি আপনি স্কুলে পড়াশোনা করছেন এবং ছুটি নিতে চান, তাহলে আপনাকে স্কুলের জন্যও আবেদন করতে হবে। অনেকেই হয়তো জানেন না কিভাবে এই ধরনের আবেদন লিখতে হয়, যদিও এটি কর্মজীবনে খুবই জরুরি।
সুতরাং, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ছুটির আবেদন বা দরখাস্ত লিখতে হয় এবং এর কিছু উদাহরণ প্রদান করব, যাতে আপনি আপনার স্কুল, কলেজ বা অফিসে ছুটির জন্য আবেদন করতে পারেন।
ছুটির জন্য আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম
আপনি যদি স্কুল, কলেজ, অফিস, বা কোনো প্রতিষ্ঠানে ছুটির জন্য আবেদন করতে চান, তবে কিভাবে আবেদন পত্র লিখতে হবে এবং এতে কি কি বিষয় উল্লেখ করা উচিত তা জানা জরুরি। নিচে ছুটির আবেদন সম্পর্কিত কিছু উদাহরণ দেয়া হল:
- বোনের বিয়ের জন্য স্কুলে ছুটির আবেদন।
- অসুস্থতার কারণে স্কুলে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
- নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র।
- অফিসে অসুস্থতার কারণে ছুটির জন্য আবেদন।
- অনুপস্থিতির জন্য অফিসে ছুটির আবেদন।
এই উদাহরণগুলো ব্যবহার করে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী আবেদন পত্র তৈরি করতে পারেন।
ছুটির জন্য আবেদন বা দরখাস্ত
১৪ জুলাই ২০২৪
প্রধান শিক্ষক
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া
বিষয়: ছুটির জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। গত ৩ দিন আমার মা গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। গতকাল তাঁর অপারেশন হয়েছে। এই সংকট মুহূর্তে পরিবারের বড় সন্তান হিসেবে মায়ের পাশে থাকা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে। তাই গত তিন দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত ছুটির জন্য আপনার নিকট আবেদন করছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি প্রদান করতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদক,
নাঈমুর রহমান
নবম শ্রেণি
রোল নং-৩
বোনের বিয়ে উপলক্ষ্যে ছুটির জন্য আবেদন
তারিখ: ০১/০২/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
দুর্গাপুর, রাজশাহী
বিষয়: ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীতভাবে নিবেদন করছি যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আগামী ০১/০১/২০২৪ তারিখে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে। বিয়ের পূর্বে ও পরে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ পর্যন্ত তিন দিন ছুটি নেওয়া প্রয়োজন।
অতএব, মহোদয়ের কাছে আমার আবেদন, উল্লিখিত তারিখগুলোতে আমাকে ছুটি দেওয়ার জন্য আপনার সদয় অনুমতি প্রদান করবেন।
নিবেদক,
আপনার একান্ত আনুগত ছাত্র
নাম: মোঃ সাগর ইসলাম
রোল: ০১
শ্রেণী: নবম
স্কুলে অসুস্থতার জন্য ছুটির আবেদন
তারিখ: ০১/০১/২০২৪ ইং
বরাবর
প্রধান শিক্ষক
দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
দুর্গাপুর, রাজশাহী
বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন করছি যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত কয়েক দিন ধরে অসুস্থ থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। তাই, আগামী ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ পর্যন্ত তিন দিনের ছুটি গ্রহণ করা আমার জন্য অত্যন্ত জরুরি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমার অনুরোধটি বিবেচনা করে আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সদয় মর্জি হবে।
নিবেদক,
আপনার একান্ত আনুগত ছাত্র
নাম: মোঃ সাগর ইসলাম
রোল: ০১
শ্রেণী: নবম
নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র
তারিখ: ০১/০১/২০২৪
বরাবর
ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
বিষয়: নৈমিত্তিক ছুটির আবেদন
জনাব,
নম্রতার সাথে জানাচ্ছি যে, আমি মোঃ শফিকুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেডের দুর্গাপুর শাখায় একজন অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২৪ তারিখে আমার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কারণে আমি ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ পর্যন্ত মোট তিন দিনের ছুটি প্রয়োজন।
আপনার সদয় বিবেচনার জন্য আমি আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি যে, উপরোক্ত বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে তিন দিনের নৈমিত্তিক ছুটি প্রদান করার অনুরোধ করছি।
বিনীত,
মোঃ শফিকুল ইসলাম
অফিসার
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির আবেদন
তারিখ: ০১/০১/২০২৪ ইং
বরাবর,
ব্যবস্থাপক,
জনতা ব্যাংক লিমিটেড,
দুর্গাপুর শাখা,
রাজশাহী।
বিষয়: ছুটির জন্য আবেদন।
জনাব,
শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, আমি মোঃ শফিকুল ইসলাম, জনতা ব্যাংক লিমিটেড, দুর্গাপুর শাখায় একজন অফিসার হিসেবে কর্মরত আছি। আজ অফিসে আসার পর হঠাৎ করে আমি অসুস্থ বোধ করছি। প্রচণ্ড জ্বর, সর্দি এবং কাশির কারণে কাজ করার অবস্থায় নেই। তাই ০১/০১/২০২৪ থেকে ০৩/০১/২০২৪ তারিখ পর্যন্ত তিন দিনের ছুটি প্রয়োজন।
অতএব, আপনার কাছে বিনীত অনুরোধ করছি যে, উপযুক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে তিন দিনের ছুটি মঞ্জুর করার ব্যবস্থা করুন।
বিনীত,
মোঃ শফিকুল ইসলাম
অফিসার
জনতা ব্যাংক লিমিটেড
দুর্গাপুর শাখা, রাজশাহী
এই পোস্ট থেকে দেখতে পাবেন: গার্মেন্টস চাকরি থেকে ছুটির জন্য আবেদন, এনজিও চাকরি থেকে ছুটির জন্য আবেদন, চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা pdf, চাকরি থেকে ছুটির জন্য আবেদন ইংরেজি, মাদ্রাসার চাকরি থেকে ছুটির জন্য আবেদন, কোম্পানির চাকরি থেকে ছুটির জন্য আবেদন
স্কুলের চাকরি থেকে ছুটির জন্য আবেদন, সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত। মাই ক্লাসরুম ফেসবুক পেইজ এখানে
আরো দেখুন:
