Site icon My Classroom

দ্বি-কক্ষ আইনসভার ইতিকথা। সংজ্ঞা এবং উদাহরন। MyClassroom

দ্বি-কক্ষ আইনসভার ইতিকথা। সংজ্ঞা এবং উদাহরন। MyClassroom

জানতে চই

বাংলাদেশে দ্বি-কক্ষ আইনসভার প্রেক্ষাপট

বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা এখনো নির্ধারণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। এরই মধ্যে দেশের মধ্যম সারির ও ছোট দলগুলো সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, বড় রাজনৈতিক দল বিএনপির মতে, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ তৈরি হলে সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং ভারসাম্য রক্ষা পাবে।


পার্লামেন্টের উৎপত্তি ও বিবর্তন

পার্লামেন্ট শব্দটি ফরাসি Parler (ল্যাটিন Parabolare) থেকে এসেছে, যার অর্থ আলোচনা বা কথোপকথন। প্রথমবার ব্রিটিশ রাজা ও আইনসভা ১২৩৬ সালে আনুষ্ঠানিকভাবে একত্রে Parliament নামে পরিচিত হয়। বর্তমানে এটি আইনসভা বোঝাতে ব্যবহৃত হয়। বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী আইনসভাগুলো পরিচালিত হয়, এবং এগুলো বিভিন্ন নামে পরিচিত। উদাহরণস্বরূপ:

কিছু আইনসভা এককক্ষবিশিষ্ট (Unicameral) এবং কিছু দ্বি-কক্ষবিশিষ্ট (Bicameral)


দ্বি-কক্ষ আইনসভার গঠন Current Affairs December 24

দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় দুটি কক্ষ থাকে:

  1. উচ্চকক্ষ (Upper House)
  2. নিম্নকক্ষ (Lower House)

এটি Checks & Balances প্রক্রিয়ার মাধ্যমে আইন প্রণয়নে ভারসাম্য নিশ্চিত করে।

উদাহরণ:

উচ্চকক্ষের ভূমিকা: এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান। উচ্চকক্ষ বিল পাসের আগে এটি পর্যালোচনা করে, যা কোনো একক দলের মনোপলির ঝুঁকি হ্রাস করে।


বাংলাদেশে দ্বি-কক্ষ আইনসভার ধারণা সাম্প্রতিক সাধারন জ্ঞান

বাংলাদেশে আশির দশকে বিশিষ্ট বাম রাজনীতিবিদ সিরাজুল আলম খান প্রথম দ্বি-কক্ষ সংসদের দাবি তোলেন।


উল্লেখযোগ্য দ্বি-কক্ষ আইনসভা

দেশআইনসভানিম্নকক্ষউচ্চকক্ষ
ফ্রান্সপার্লামেন্টন্যাশনাল অ্যাসেম্বলিসিনেট
ভারতসংসদলোকসভারাজ্যসভা
জাপানডায়েটহাউস অব রিপ্রেজেন্টেটিভসহাউস অব কাউন্সিলর্স
পাকিস্তানমজলিস-ই-শুরান্যাশনাল অ্যাসেম্বলিসিনেট
যুক্তরাজ্যপার্লামেন্টহাউস অব কমন্সহাউস অব লর্ডস
যুক্তরাষ্ট্রকংগ্রেসহাউস অব রিপ্রেজেন্টেটিভসসিনেট

দ্বি-কক্ষ আইনসভার গুরুত্ব

  1. গণতন্ত্রকে শক্তিশালী করা: উচ্চকক্ষের উপস্থিতি আইন প্রণয়নে গভীর পর্যালোচনা নিশ্চিত করে।
  2. রাজনৈতিক ভারসাম্য: এটি একক দলের প্রভাব হ্রাস করে।
  3. রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ: রাজ্য বা আঞ্চলিক স্বার্থ উচ্চকক্ষে সমানভাবে উপস্থাপিত হয়।

বাংলাদেশে এটি চালু হলে দেশের রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার আরও বিকাশ হবে।


উপসংহার

দ্বি-কক্ষ আইনসভার ধারণা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য, গণতন্ত্রের বিকাশ এবং আইনের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Exit mobile version