[{"Value":"","Discard":false,"Expires":9999999999}]
The post বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বানিজ্য বিভাগ appeared first on My Classroom.
]]>প্রথম পত্র
প্রশ্ন: হিসাব সমীকরণের সঠিক বর্ধিত রূপ কী?
উত্তর: সম্পত্তি = দায় + মূলধন + আয় – ব্যয় – উত্তোলন।
প্রশ্ন: হিসাববিজ্ঞানের কোন নীতি বিভিন্ন বছরের আর্থিক অবস্থান তুলনা করতে সাহায্য করে?
উত্তর: সামঞ্জস্য।
প্রশ্ন: অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাপ বৃদ্ধির ফলে আয় বিবরণীতে কী প্রভাব পড়ে?
উত্তর: নিট আয় হ্রাস পায়।
প্রশ্ন: হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কী বলা হয়?
উত্তর: বেদাখিলার ভুল।
প্রশ্ন: আয় অর্জিত হয়েছে, কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে কী বলা হয়?
উত্তর: বকেয়া/প্রাপ্য/অনাদায়ী আয়।
প্রশ্ন: NSF চেক কী?
উত্তর: জমাকৃত চেক প্রত্যাখ্যান।
প্রশ্ন: উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় কখন?
উত্তর: একটি নির্দিষ্ট তারিখে।
প্রশ্ন: উদ্বৃত্তপত্রে দেনাদার যে মূল্যে দেখানো হয় তা কী?
উত্তর: নিট আদায়যোগ্য মূল্যে।
প্রশ্ন: সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালাসমূহ কী?
উত্তর: GAAP।
প্রশ্ন: আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য রচিত মান কী?
উত্তর: IFRS (বাংলাদেশের জন্য— BFRS)।
প্রশ্ন: যেসব হিসাবের সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে সেগুলো কী?
উত্তর: সম্পদ ও ব্যয়।
প্রশ্ন: অবচয় কী ধরনের প্রক্রিয়া?
উত্তর: ক্রয়মূল্য বণ্টন।
প্রশ্ন: অবচয় সঞ্চিতি কী?
উত্তর: একটি কন্ট্রা-সম্পদ হিসাব।
প্রশ্ন: পুরাতন আসবাবপত্র বিক্রয় যে ধরনের নগদ প্রবাহ তা কী?
উত্তর: বিনিয়োগকৃত।
প্রশ্ন: হিসাববিজ্ঞানের যে নীতি অনুসারে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় তা কী?
উত্তর: পূর্ণ প্রকাশ নীতি।
প্রশ্ন: রেওয়ামিল কী?
উত্তর: একটি গাণিতিক শুদ্ধতা যাচাই বিবরণী।
প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী?
উত্তর: চুক্তি।
প্রশ্ন: তারল্য অনুপাত কী নির্দেশ করে?
উত্তর: ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা।
প্রশ্ন: মুখ্য ব্যয় কী?
উত্তর: প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় + প্রত্যক্ষ মজুরি ব্যয় + অন্যান্য প্রত্যক্ষ খরচ।
প্রশ্ন: মালের নিম্নগামী বাজারমূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত?
উত্তর: FIFO (First In First Out)।
প্রশ্ন: বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্বৃত্তপত্রে কোন মূল্যে দেখাতে হবে?
উত্তর: বাজারমূল্যে।
প্রশ্ন: একটি অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদ অর্থ কীভাবে বণ্টিত হবে?
উত্তর: মূলধন ব্যালেন্সের ভিত্তিতে।
প্রশ্ন: শেয়ার অধিহার কী ধরনের আয়?
উত্তর: একটি মূলধন জাতীয় আয়।
প্রশ্ন: রাইট শেয়ার ইস্যু করা হয়?
উত্তর: বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে।
প্রশ্ন: ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ কী?
উত্তর: বাজেট।
প্রশ্ন: পরিবর্তনশীল ব্যয় প্রতি একক উৎপাদনে কী হয়?
উত্তর: স্থির থাকে।
প্রশ্ন: মূল্যস্ফীতির সময় যে মজুদপদ্ধতি অধিক কার্যকর তা কী?
উত্তর: LIFO।
প্রশ্ন: যে ধরনের শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না তা কী?
উত্তর: বোনাস শেয়ার।
বিশ্ববিদ্যালয় ভর্তি
প্রশ্ন: ত্বরিত অনুপাতের আদর্শমান কত?
উত্তর: ১:১।
প্রশ্ন: অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর: ১০ জন (সর্বনিম্ন ২ জন)।
প্রশ্ন: ‘প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন।’ এটি কোন নীতি?
উত্তর: আদেশের ঐক্যনীতি।
প্রশ্ন: কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
উত্তর: এফ ডব্লিউ টেইলর।
প্রশ্ন: বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে?
উত্তর: ১৯৯১ সালে।
প্রশ্ন: SME এর সাথে সম্পর্কিত কী?
উত্তর: ক্ষুদ্র ও মাঝারি ঋণ।
প্রশ্ন: CSR-এর পূর্ণরূপ কী?
উত্তর: Corporate Social Responsibility।
প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির মূল দলিল কী?
উত্তর: পরিমেলবন্ধ।
প্রশ্ন: ‘ঋণপত্রের মালিকগণ কোম্পানির কী?
উত্তর: পাওনাদার।
প্রশ্ন: ন্যূনতম চাঁদা বিষয়টি কোন ক্ষেত্রে জড়িত?
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে।
প্রশ্ন: একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কী?
উত্তর: অসীম দায়।
প্রশ্ন: হোল্ডিং কোম্পানির অধীন কোম্পানিকে কী বলা হয়?
উত্তর: সাবসিডিয়ারি কোম্পানি।
প্রশ্ন: সমবায়ের অর্জিত মুনাফার কত শতাংশ বাধ্যতামূলকভাবে সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়?
উত্তর: ৩%।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে প্রাচীনতম কারবার সংগঠন কোনটি?
উত্তর: একমালিকানা কারবার।
প্রশ্ন: বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)।
প্রশ্ন: আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: হেনরি ফেয়ল।
প্রশ্ন: Division of labor ধারণাটি প্রথম কে দিয়েছেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
প্রশ্ন: ‘জোড়া মই শিকল’ নীতির সাথে কোন প্রবাহ সম্পৃক্ত?
উত্তর: কর্তৃত্ব প্রবাহ।
প্রশ্ন: The Code of Hammurabi কোথায় রচিত হয়?
উত্তর: ব্যাবিলনীয় সভ্যতায়।
প্রশ্ন: CPM-এর পূর্ণরূপ কী?
উত্তর: Critical Path Method।
প্রশ্ন: ব্যবস্থাপনার দর্পণ কী?
উত্তর: পরিকল্পনা।
প্রশ্ন: ‘Dual Subordination’ কোন নীতির পরিপন্থি?
উত্তর: আদেশের ঐক্য।
প্রশ্ন: ব্যবস্থাপনার মৌল নীতিসমূহের প্রবক্তা কে?
উত্তর: হেনরি ফেয়ল।
প্রশ্ন: সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা?
উত্তর: মধ্যমেয়াদি পরিকল্পনা।
প্রশ্ন: ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও শেষ কাজ কী?
উত্তর: পরিকল্পনা ও নিয়ন্ত্রণ।
প্রশ্ন: Chain of Command ব্যবস্থাপনার যে নীতির মূলকথা তা কী?
উত্তর: জোড়া মই শিকল।
প্রশ্ন: POSDCORB ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: লুথার গুলিক।
প্রশ্ন: ফরাসি ‘Esprit De Corps’ শব্দটির অর্থ কী?
উত্তর: দলগত প্রচেষ্টা।
প্রশ্নোত্তর: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র
প্রশ্ন: ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কী বলা হয়?
উত্তর: চক্রবৃদ্ধিকরণ।
প্রশ্ন: Hedging কী?
উত্তর: ভবিষ্যৎ ঝুঁকি হ্রাস।
প্রশ্ন: সরকারি ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারী কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন: বিনিয়োগ পরিশোধকাল (PBP) নির্ণয়ের সূত্র কী?
উত্তর: PBP = NCO/NCB।
প্রশ্ন: EAR-এর পূর্ণরূপ কী?
উত্তর: Effective Annual Rate।
প্রশ্ন: অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কী বলা হয়?
উত্তর: বাজার ঝুঁকি।
প্রশ্ন: মার্কোইজের ‘পোর্টফোলিও’ তত্ত্ব কোন সালে প্রণীত হয়েছিল?
উত্তর: ১৯৫২ সালে।
প্রশ্ন: ‘আজকের এক ডলার ভবিষ্যতের এক ডলারের থেকে অধিক মূল্যবান’— এ ধারণাকে কী বলা হয়?
উত্তর: অর্থের সময়মূল্য।
প্রশ্ন: বন্ডের সাথে যে অতিরিক্ত চুক্তিনামা সংযুক্ত থাকে তাকে কী বলা হয়?
উত্তর: Bond Indenture।
প্রশ্ন: সুদের হার ও বাজারমূল্যের মধ্যে কী সম্পর্ক বিদ্যমান?
উত্তর: বিপরীত / ঋণাত্মক সম্পর্ক।
প্রশ্ন: মূলধন বাজেটিংয়ে বাট্টার হার কী?
উত্তর: মূলধন ব্যয়।
প্রশ্ন: IRR মূলধন ব্যয় হতে কম হলে, বিনিয়োগ প্রকল্পের কী করা উচিত?
উত্তর: বর্জন করা উচিত।
প্রশ্ন: ঝুঁকিমুক্ত সিকিউরিটি কী?
উত্তর: ট্রেজারি বিল।
দ্বিতীয় পত্র
প্রশ্ন: বিনিময় বিলের প্রস্তুতকারী কে?
উত্তর: আদেষ্টা।
প্রশ্ন: যে ধরনের ব্যাংক হিসাবে চেক বই ইস্যু করা হয় না, তা কী?
উত্তর: স্থায়ী হিসাব।
প্রশ্ন: SLR-এর পূর্ণরূপ কী?
উত্তর: Statutory Liquidity Ratio।
প্রশ্ন: গারনিশি অর্ডার কে জারি করেন?
উত্তর: আদালত।
প্রশ্ন: ‘ফেডারেল রিজার্ভ সিস্টেম’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: একটি পে-অর্ডারের মেয়াদ কত?
উত্তর: ৯০ দিন।
প্রশ্ন: দ্বৈত বিমা ধারণাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর: জীবনবিমা।
প্রশ্ন: ব্যাংকের প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ কী?
উত্তর: তারল্য নীতি।
প্রশ্ন: SWIFT কী?
উত্তর: একটি সুরক্ষিত আন্তব্যাংকিং পদ্ধতি।
প্রশ্ন: দাগকাটা চেকের দাগকাটা বাতিল করতে পারেন কে?
উত্তর: আদেষ্টা।
প্রশ্ন: বিমাচুক্তির অপরিহার্য প্রতিদান কী?
উত্তর: প্রিমিয়াম।
প্রশ্ন: শেয়ার বাজারে শেয়ার ক্রয় করতে কী প্রয়োজন?
উত্তর: Beneficiary Owner Account।
প্রশ্ন: বাণিজ্যিক পত্রের সর্বোচ্চ মেয়াদ কত?
উত্তর: ২৭০ দিন।
প্রশ্নোত্তর: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
প্রথম পত্র
প্রশ্ন: ISO 14000 বলতে কী বোঝায়?
উত্তর: পরিবেশবিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি।
প্রশ্ন: 6M-এর পূর্ণরূপ কী?
উত্তর: Men, Money, Machine, Material, Method এবং Market।
প্রশ্ন: ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য কী?
উত্তর: উদ্বৃত্ত সৃষ্টি।
প্রশ্ন: উৎপাদন যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা কী?
উত্তর: রূপগত।
প্রশ্ন: বাংলাদেশে সম্প্রতি যে খাতের দ্রুত বৃদ্ধি ঘটেছে তা কী?
উত্তর: সেবা খাত।
প্রশ্ন: ‘Quality is Free’ ও ‘Zero Defects’ তত্ত্ব দুটি কে দিয়েছেন?
উত্তর: Philip Beyard Crosby।
প্রশ্ন: BSTI-এর পূর্ণরূপ কী?
উত্তর: Bangladesh Standards and Testing Institution।
প্রশ্ন: অভাব পূরণের ক্ষমতাকে কী বলা হয়?
উত্তর: উপযোগ।
প্রশ্ন: শ্রমবিভাজনের ধারণা কে প্রবর্তন করেন?
উত্তর: অ্যাডাম স্মিথ।
প্রশ্ন: মালিকানা পরিবর্তনের ফলে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তা কী?
উত্তর: স্বত্বগত।
প্রশ্ন: মূলধন গঠনে চূড়ান্ত পর্যায় কী?
উত্তর: বিনিয়োগ।
প্রশ্ন: বর্ষাকালে মনির কীভাবে ছাতার মূল্য নির্ধারণ করেন?
উত্তর: চাহিদাভিত্তিক।
দ্বিতীয় পত্র
প্রশ্ন: CAB-এর পূর্ণরূপ কী?
উত্তর: Consumers Association of Bangladesh।
প্রশ্ন: GDP-এর সূত্র কী?
উত্তর: C + I + G + Net Exports (Nx)।
প্রশ্ন: জাহাজ থেকে পণ্য নিক্ষেপণকে কী বলা হয়?
উত্তর: জেটিসন।
প্রশ্ন: লাভজনক ক্রেতাদেরকে কী বলা হয়?
উত্তর: Angles।
প্রশ্ন: অলাভজনক ক্রেতাদেরকে কী বলা হয়?
উত্তর: Demons।
প্রশ্ন: ভারসাম্য বিন্দু বলতে কী বোঝায়?
উত্তর: যে বিন্দুতে আয় ও ব্যয় সমান।
প্রশ্ন: ভোক্তার সন্তুষ্টি বলতে কী বোঝায়?
উত্তর: প্রত্যাশামাফিক উপযোগ প্রাপ্তি।
প্রশ্ন: বাজারজাতকরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করে?
উত্তর: ভোক্তা।
প্রশ্ন: AC-এর পূর্ণরূপ কী?
উত্তর: Commodity, Cost, Convenience এবং Communication।
প্রশ্ন: ‘২/৮, নিট ২৫’ যে ধরনের বাট্টা তা কী?
উত্তর: নগদ বাট্টা।
প্রশ্ন: Advertising শব্দটি কোন দুটি ল্যাটিন শব্দ থেকে গঠিত?
উত্তর: Ad এবং Verto।
প্রশ্ন: ক্রয়-বিক্রয়ের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তা কী?
উত্তর: মালিকানাগত উপযোগ।
প্রশ্ন: পণ্যের গুণাগুণ মানচিহ্নিত করার প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: প্রমিতকরণ।
প্রশ্ন: ‘ইনডেন্স ফার্ম’ কী?
উত্তর: মধ্যস্থতাকারী ব্যবসায় প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভবিষ্যৎ শিক্ষা ও পেশার ভিত্তি স্থাপন করে। এই সময়ে সঠিক গাইডলাইন ও উপকরণ নির্বাচন করা অত্যন্ত জরুরি। “বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বই. pdf” এবং “বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক pdf” এর মতো সহজলভ্য রিসোর্স শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুসংগঠিত করে তোলে। ঢাকার মতো প্রতিযোগিতামূলক পরিবেশে “ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড” এবং “পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি” অনেকের জন্য অপরিহার্য।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য “বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক মানবিক” এবং অন্যান্য বিভাগীয় প্রশ্ন ব্যাংক বই ভর্তি পরীক্ষার সঠিক প্রস্তুতির পথ দেখায়। এ ছাড়া “Ucc বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড” শিক্ষার্থীদের জন্য সমন্বিত দিকনির্দেশনা প্রদান করে, যা ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়ক।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য সঠিক প্রস্তুতি এবং নির্ভুল পরিকল্পনা অপরিহার্য। এসব উপকরণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
The post বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বানিজ্য বিভাগ appeared first on My Classroom.
]]>The post বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি appeared first on My Classroom.
]]>প্রশ্ন: ‘অপরিচিতা’ গল্পে সাতাশ বছর কী প্রতীক?
উত্তর: এটি একটি বিমূর্ত ধারণা।
প্রশ্ন: মানব কল্যাণ কীভাবে সফল হয়?
উত্তর: মনুষ্যত্ব থাকলে।
প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পে রেইনকোটের প্রতীক কী?
উত্তর: সাহস ও দেশপ্রেম।
প্রশ্ন: ‘বিলাসী’ গল্পটি কার জবানিতে বর্ণিত?
উত্তর: ন্যাড়ার।
প্রশ্ন: ‘সেকেন্ড ক্লাস’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: নবম শ্রেণি।
প্রশ্ন: ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটি কোন গ্রন্থের?
উত্তর: ‘জলজ’ গ্রন্থের।
প্রশ্ন: জাতির যৌথ জীবন কী?
উত্তর: রাষ্ট্র।
প্রশ্ন: ‘আগুনের সম্মার্জনা’ মানে কী?
উত্তর: পরিষ্কার করা।
প্রশ্ন: মুক্তবুদ্ধি কী?
উত্তর: উদার মানসিকতা।
প্রশ্ন: Song Offerings এর ভূমিকা কে লিখেছেন?
উত্তর: W.B. Yeats।
প্রশ্ন: ‘আমি উত্তর-বায়ু…’ কোন কবিতার চরণ?
উত্তর: ‘বিদ্রোহী’।
প্রশ্ন: ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কী?
উত্তর: জনশ্রুতি।
প্রশ্ন: ‘শূন্য নদীর তীরে’ কবিতায় মাত্রাসংখ্যা কত?
উত্তর: ৮টি।
প্রশ্ন: ‘রচিয়া লহ না আজও গীতি’তে ‘না’ কী?
উত্তর: অনুরোধ।
প্রশ্ন: ‘শীতের রাতে ভারী গন্ধ’ কী গন্ধ?
উত্তর: ধানের গন্ধ।
প্রশ্ন: ‘সোনার তরী’তে সৃষ্টিকর্ম কেন সোনার ফসল?
উত্তর: অবিনশ্বর।
প্রশ্ন: ‘আঠারো বছর বয়স’ কবিতায় যৌবনশক্তি কী?
উত্তর: জাতীয় জীবনের শক্তি।
প্রশ্ন: মুসলিম রেনেসাঁর কবি কে?
উত্তর: ফররুখ আহমদ।
প্রশ্ন: ‘রঙিলা নায়ের মাঝি’র লেখক কে?
উত্তর: জসীমউদদীন।
প্রশ্ন: ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘ফুল’ কী?
উত্তর: বাংলা ভাষা।
প্রশ্ন: জাতীয় সংগীত কোথায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘বঙ্গদর্শন’ পত্রিকায়।
প্রশ্ন: ‘লালসালু’ উপন্যাসের প্রথম প্রকাশক কে?
উত্তর: মুহাম্মদ আতাউল্লাহ।
প্রশ্ন: মজিদকে প্রথম কারা দেখেছিল?
উত্তর: তাহের ও কাদের।
প্রশ্ন: ‘লালসালু’র ইংরেজি অনুবাদ কী?
উত্তর: ‘Tree Without Roots’।
প্রশ্ন: মসজিদ নির্মাণ শেষ হয়েছিল কোন মাসে?
উত্তর: জ্যৈষ্ঠ।
প্রশ্ন: ‘ওটা’ কী?
উত্তর: খোতামুখের তালগাছ।
প্রশ্ন: ‘তোমার দাড়ি কই মিঞা?’ উদ্দেশ্য কী?
উত্তর: প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করা।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: বাংলা ২য়পত্র
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা ২য়পত্র। এই পত্রে বাংলা ভাষার বিভিন্ন দিক, শব্দ, ব্যাকরণ, সাহিত্য ও ভাষাবিজ্ঞান সম্পর্কিত অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি বিষয় গভীরভাবে অধ্যয়ন করলে শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফল হওয়া যায় না, বরং আমাদের দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক ব্যবহারও নিশ্চিত হয়। চলুন, এবার বাংলা ২য়পত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করি।
ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। বাংলায়, যেকোনো ভাষিক কার্যকলাপ শুরু হয় ধ্বনির মাধ্যমে। ধ্বনি আমাদের মনোভাব ও চিন্তা প্রকাশের প্রথম উপায়। এর প্রতীক হলো বর্ণমালা, যা শুদ্ধ ও সঠিক ভাষায় ব্যবহৃত হয়।
বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শন হিসেবে চর্যাপদ চিহ্নিত হয়। এটি বাংলা সাহিত্য ও ভাষার প্রথম পরিচয়, যা শ্রীচৈতন্য মহাপ্রভুর যুগের এক গুরুত্বপূর্ণ অংশ। চর্যাপদ বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূলধারা হিসেবে পরিগণিত হয়।
বাংলা ভাষায় দুটি মূল রীতি রয়েছে— সাধু এবং চলিত রীতি। সাধু রীতি বেশি নিয়মকানুনযুক্ত এবং সাহিত্যিক কাজে ব্যবহৃত হয়, যেখানে চলিত রীতি সাধারণ মানুষের কথোপকথনে ব্যবহৃত হয়। সম্বোধন পদের ব্যবহার সাধু ও চলিত উভয় রীতিতে প্রায় অভিন্ন, যেমন- “আপনি” বা “তুমি”।
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তিনি বাংলা ভাষার উন্নয়ন ও আধুনিকীকরণের পথ তৈরি করেন, যা পরবর্তীতে বাংলা ভাষার শিক্ষাব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে পরিগণিত হয়।
ধ্বনি হলো ভাষার মৌলিক উপাদান এবং এর প্রতীক হলো বর্ণ। বাংলা বর্ণমালা মোট ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলা হয়। উদাহরণস্বরূপ, “হ্ম” যুক্তবর্ণের বিশ্লেষিত রূপ হলো “হ্ + ম” এবং “হৃ”-এর বিশ্লিষ্ট রূপ হলো “হ্ + ঋ”।
বাংলা শব্দের ব্যুৎপত্তি বিষয়েও বিশদ জানার প্রয়োজন। উদাহরণস্বরূপ, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি হলো— বি + আ + √কৃ + অন।
বাংলা ভাষায় অনেক শব্দ এসেছে অন্যান্য ভাষা থেকে। যেমন “রেস্তোরাঁ” শব্দটি ফরাসি ভাষা থেকে এসেছে, “যাকাত” শব্দটি আরবি ভাষা থেকে এবং “হন্যমান” শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যার মূল শব্দ হলো “হনন”।
সন্ধি হলো দুটি শব্দের মিলিত হওয়ার প্রক্রিয়া। বাংলা ভাষায় বিভিন্ন ধরনের সন্ধি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ:
প্রকৃতি-প্রত্যয় শব্দের একটি বিশেষ রূপ যা মূল ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়, যেমন:
সমাস হলো দুটি বা ততোধিক শব্দের একত্রিত হয়ে নতুন শব্দ গঠন। যেমন:
বাংলা ভাষায় বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ও সমার্থক শব্দ বা সিনোনিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ জানা উচিত। উদাহরণস্বরূপ:
বাংলা ভাষায় বিভিন্ন বাগধারা ব্যবহৃত হয়, যেগুলি ভাষাকে আরো সমৃদ্ধ করে। যেমন:
বাক্য সংকোচন হলো ছোট ও সংক্ষিপ্ত বাক্য তৈরি করার কৌশল। যেমন:
Key Information:
প্রশ্ন ১: মৌর্য যুগে প্রদেশকে কি বলা হতো?
উত্তর: ভুক্তি।
প্রশ্ন ২: প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে কে স্বীকৃতি দেয়?
উত্তর: ইরাক।
প্রশ্ন ৩: ‘প্রথম বৃক্ষরোপণ’ (First Tree Plantation) চিত্রকর্মটি কার?
উত্তর: এসএম সুলতান।
প্রশ্ন ৪: ২১ ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস কখন পালিত হয়?
উত্তর: ১৯৫৩ সালে।
প্রশ্ন ৫: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কোনটি?
উত্তর: রাজ কাঁকড়া।
প্রশ্ন ৬: বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারু কে?
উত্তর: ব্রজেন দাস।
প্রশ্ন ৭: ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় কোন সংশোধনীতে?
উত্তর: অষ্টম সংশোধনীতে।
প্রশ্ন ৮: মুদ্রানীতি প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
প্রশ্ন ৯: বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় কবে?
উত্তর: ১৯৯৮ সালে।
প্রশ্ন ১০: দক্ষিণ এশিয়ার প্রথম ‘ই-গেট’ কোথায় চালু হয়?
উত্তর: বেনাপোল স্থলবন্দরে।
প্রশ্ন ১১: বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী নির্বাহী পরিচালক কে?
উত্তর: নাজনীন সুলতানা।
প্রশ্ন ১২: বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন ১৩: নীল বিদ্রোহ সংঘটিত হয় কবে?
উত্তর: ১৮৫৯-৬২ সালে।
প্রশ্ন ১৪: ‘আজাদ হিন্দ ফৌজ’ এর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: নেতাজী সুভাষচন্দ্র বসু।
প্রশ্ন ১৫: ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’ কবে গঠিত হয়?
উত্তর: ৩১ জানুয়ারি ১৯৫২।
প্রশ্ন ১৬: মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ১১নং সেক্টর।
প্রশ্ন ১৭: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ-এর বাড়ি কোথায়?
উত্তর: নড়াইল জেলায়।
প্রশ্ন ১৮: ‘অরুণ আলো’ ও ‘রাঙা প্রভাত’ কোন এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ?
উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।
প্রশ্ন ১৯: বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এক ছাত্রসভায় (২ মার্চ ১৯৭১)।
প্রশ্ন ২০: ‘দীন-ই-ইলাহী’ প্রবর্তন করেন কে?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন ২১: ‘গান্ধী স্মৃতি জাদুঘর’ কোথায় অবস্থিত?
উত্তর: নোয়াখালী
প্রশ্ন ২২: ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তর: আবদুল লতিফ।
প্রশ্ন ২৩: ‘অপারেশন সার্চলাইট’-এর পরিকল্পনাকারী কে?
উত্তর: রাও ফরমান আলী।
প্রশ্ন ২৪: বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি?
উত্তর: বিএনএস পদ্মা।
প্রশ্ন ২৫: ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যটি কে নির্মাণ করেন?
উত্তর: রশিদ আহমেদ।
প্রশ্ন ২৬: ময়মনসিংহ জেলার পূর্বনাম কী ছিল?
উত্তর: নাসিরাবাদ।
প্রশ্ন ২৭: বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ বলে অভিহিত করেন কে?
উত্তর: ইবনে বতুতা।
প্রশ্ন ২৮: চাণক্য কোথায় প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের।
প্রশ্ন ২৯: বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে?
উত্তর: বল্লাল সেন।
প্রশ্ন ৩০: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে ঘোষিত হয়?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১।
প্রশ্ন ৩১: ‘টিয়ার্স অব ফায়ার’ কী?
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।
প্রশ্ন ৩২: জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়?
উত্তর: ২ মার্চ।
প্রশ্ন ৩৩: বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমির সংখ্যা কতটি?
উত্তর: ৪টি।
প্রশ্ন ৩৪: সরকার ‘সংবাদপত্র’-কে কোন ধরনের শিল্প হিসেবে ঘোষণা করেছে?
উত্তর: সেবাশিল্প।
আন্তর্জাতিক প্রশ্নোত্তর ফরম্যাট:
প্রশ্ন ১: প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) কবে গঠিত হয়?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন ২: Line of Control কোথায় অবস্থিত?
উত্তর: ভারত-পাকিস্তানের মধ্যে।
প্রশ্ন ৩: সর্বপ্রথম সাঁতার কেটে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে?
উত্তর: বোনাই লেকোমতে (ফ্রান্স)।
প্রশ্ন ৪: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অধিনায়ক কে ছিলেন?
উত্তর: আইজেন হাওয়ার।
প্রশ্ন ৫: ইউনেস্কোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: যুক্তরাজ্যে।
প্রশ্ন ৬: বিশ্বের সবচেয়ে খাড়া পর্বতমালা কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে।
প্রশ্ন ৭: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: নীল নদ (৬৬৯৩ কিমি)।
প্রশ্ন ৮: ‘ইস্ট লন্ডন’ (সমুদ্রবন্দর) কোথায় অবস্থিত?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
প্রশ্ন ৯: আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারক কে ছিলেন?
উত্তর: রোজালিন হিগিন্স (যুক্তরাজ্য)।
প্রশ্ন ১০: পশমের দেশ কোনটি বলা হয়?
উত্তর: অস্ট্রেলিয়া।
প্রশ্ন ১১: সুয়েজখাল জাতীয়করণ করা হয় কবে?
উত্তর: ২৬ জুলাই ১৯৫৬।
প্রশ্ন ১২: মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: আব্রাহাম লিংকন।
প্রশ্ন ১৩: ‘ডেজার্ট ফক্স’ উপাধি কার ছিল?
উত্তর: ফিল্ড মার্শাল রোমেল (জার্মানি)।
প্রশ্ন ১৪: ‘I Have a Dream’ শিরোনামের ভাষণটি কে দিয়েছিলেন?
উত্তর: মার্টিন লুথার কিং জুনিয়র।
প্রশ্ন ১৫: ‘শান্তি সংবিধান’ বলা হয় কোন দেশের সংবিধানকে?
উত্তর: জাপানের।
প্রশ্ন ১৬: তুরস্কের বর্তমান নাম কী?
উত্তর: তুর্কিয়ে।
প্রশ্ন ১৭: ‘চিকেন নেক’ কী?
উত্তর: শিলিগুড়ি করিডোর।
প্রশ্ন ১৮: প্যারাগুয়ের রাজধানীর নাম কী?
উত্তর: আসুনসিওন।
প্রশ্ন ১৯: জাতিসংঘ মহাসচিব গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের কোন ধারা প্রয়োগ করেছেন?
উত্তর: ৯৯ ধারা।
প্রশ্ন ২০: পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কী?
উত্তর: কাস্পিয়ান।
প্রশ্ন ২১: ‘রেনেসাঁস’ (Renaissance) কথাটির অর্থ কী?
উত্তর: পুনর্জাগরণ।
প্রশ্ন ২২: ‘ফ্যাসিজম’-এর প্রবর্তক কে ছিলেন?
উত্তর: বেনিটো মুসোলিনি (ইতালি)।
প্রশ্ন ২৩: এশিয়ার সর্বউত্তরের বিন্দু কোথায় অবস্থিত?
উত্তর: চেলিউস্কিনের অগ্রভাগ।
প্রশ্ন ২৪: যে দেশকে ‘সমুদ্রের বধূ’ বলা হয়, তা কোনটি?
উত্তর: গ্রেট ব্রিটেন।
প্রশ্ন ২৫: ‘লিটল কর্পোরাল’ উপাধি ছিল কার?
উত্তর: নেপোলিয়ান বোনাপার্টের।
প্রশ্ন ২৬: ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: বাকিংহাম প্যালেস।
প্রশ্ন ২৭: বিশ্বের সবচেয়ে প্রাচীনতম পতাকা কোন দেশের?
উত্তর: ডেনমার্কের।
প্রশ্ন ২৮: ইউনেস্কো ঘোষিত সর্বাধিক বিশ্বঐতিহ্য কোন দেশে রয়েছে?
উত্তর: ইতালিতে।
প্রশ্ন ২৯: তুরস্কের প্রথম যোগাযোগ স্যাটেলাইটের নাম কী?
উত্তর: Turksat 6A।
প্রশ্ন ৩০: ন্যাটোর সর্বশেষ (৭৫তম) বার্ষিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
প্রশ্ন ৩১: পেন পিন্টার পুরস্কার ২০২৪ কে লাভ করেন?
উত্তর: অরুন্ধতী রায়।
প্রশ্ন ৩২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি যে রোগকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে, তা কী?
উত্তর: এমপক্স।
প্রশ্ন ৩৩: ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কী?
উত্তর: নুসানতারা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – প্রশ্নোত্তর ফরম্যাট:
প্রশ্ন ১: আধুনিক কম্পিউটারটির জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন ২: IBM S / 36 কোন ধরনের কম্পিউটার?
উত্তর: একটি মিনি কম্পিউটার।
প্রশ্ন ৩: বাইনারি সংখ্যাপদ্ধতির ভিত্তি কী?
উত্তর: ২।
প্রশ্ন ৪: NAND কী ধরনের গেইট?
উত্তর: একটি সর্বজনীন গেইট।
প্রশ্ন ৫: মাইক্রোসফট ওয়ার্ডের ‘Save as’ উইন্ডো চালু করার জন্য কোন কী ব্যবহৃত হয়?
উত্তর: F12।
প্রশ্ন ৬: কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কী বলা হয়?
উত্তর: RAM।
প্রশ্ন ৭: বাংলাদেশের প্রথম ই-বুক কী?
উত্তর: একুশ ই-বুক।
প্রশ্ন ৮: e-GP এর পূর্ণরূপ কী?
উত্তর: Electronic Government Procurement।
প্রশ্ন ৯: ‘ব্যান্ডউইথ’ কী?
উত্তর: ডেটা প্রবাহের হার।
প্রশ্ন ১০: দেশের প্রথম অনলাইন সুপার মার্কেটের নাম কী?
উত্তর: Chorka.com।
প্রশ্ন ১১: বাংলাদেশ কখন 4G নেটওয়ার্ক যুগে প্রবেশ করে?
উত্তর: ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
প্রশ্ন ১২: ‘Pay as you Go’ সার্ভিস মডেল অনুসরণ করে কোন প্রযুক্তি?
উত্তর: Cloud Computing।
প্রশ্ন ১৩: সৃজনশীল কর্মের মালিকানা কী দ্বারা নিশ্চিত করা হয়?
উত্তর: কপিরাইট আইন।
প্রশ্ন ১৪: বাংলাদেশে প্রথম কম্পিউটার প্রযুক্তি বিভাগ কোথায় চালু হয়?
উত্তর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ১৯৮৪ সালে।
প্রশ্ন ১৫: বায়ুশূন্য টিউব (Vacuum Tube) কোথায় ব্যবহৃত হতো?
উত্তর: প্রথম প্রজন্মের কম্পিউটারে।
প্রশ্ন ১৬: OMR (Optical Mark Recognition) কী?
উত্তর: একটি ইনপুট ডিভাইস।
প্রশ্ন ১৭: RFID কী বোঝায়?
উত্তর: Radio Frequency Identification।
প্রশ্ন ১৮: ক্র্যাকিং কী?
উত্তর: ক্রেডিট কার্ড জালিয়াতি/নম্বর চুরি করে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংক থেকে টাকা/ডলার চুরি করা।
প্রশ্ন ১৯: IC এর পূর্ণরূপ কী?
উত্তর: Integrated Circuit।
প্রশ্ন ২০: টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
উত্তর: স্টিভ জবস।
প্রশ্ন ২১: 1 পিটাবাইট কত টেরাবাইট?
উত্তর: 1024 টেরাবাইট বা 250 বাইট।
প্রশ্ন ২২: WiFi এর স্ট্যান্ডার্ড কী?
উত্তর: IEEE 802.11।
প্রশ্ন ২৩: ব্লু-টুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
উত্তর: ১০-১০০ মিটার।
শেষ কথা:
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য “বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক মানবিক” এবং অন্যান্য বিভাগীয় প্রশ্ন ব্যাংক বই ভর্তি পরীক্ষার সঠিক প্রস্তুতির পথ দেখায়। এ ছাড়া “Ucc বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড” শিক্ষার্থীদের জন্য সমন্বিত দিকনির্দেশনা প্রদান করে, যা ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিষয়ে গভীর জ্ঞান অর্জনে সহায়ক।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য সঠিক প্রস্তুতি এবং নির্ভুল পরিকল্পনা অপরিহার্য। এসব উপকরণ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
The post বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি appeared first on My Classroom.
]]>