[{"Value":"","Discard":false,"Expires":9999999999}] দরখাস্ত Archives - My Classroom https://myclassroombd.com/tag/দরখাস্ত/ Educational Website Sun, 27 Oct 2024 14:09:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.8 https://myclassroombd.com/wp-content/uploads/2023/04/cropped-Favicon-32x32.webp দরখাস্ত Archives - My Classroom https://myclassroombd.com/tag/দরখাস্ত/ 32 32 253433096 পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক, চেয়ারম্যানের নিকট আবেদন পত্র https://myclassroombd.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac/ https://myclassroombd.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac/#respond Sun, 27 Oct 2024 14:08:58 +0000 https://myclassroombd.com/?p=1704 বিদ্যালয়ে একটি পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে, এটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে সহজতর সুযোগ তৈরি করে। মাই ক্লাসরুমে এরকম কিছু দরখাস্তের নমুনা থাকবে। পাঠাগার বলতে আমরা বুঝি একটি গ্রন্থাগার যেখানে প্রচুর জ্ঞানসমৃদ্ধ বই ও গ্রন্থ রাখা থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্রও …

The post পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক, চেয়ারম্যানের নিকট আবেদন পত্র appeared first on My Classroom.

]]>
বিদ্যালয়ে একটি পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে, এটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে সহজতর সুযোগ তৈরি করে। মাই ক্লাসরুমে এরকম কিছু দরখাস্তের নমুনা থাকবে।

পাঠাগার বলতে আমরা বুঝি একটি গ্রন্থাগার যেখানে প্রচুর জ্ঞানসমৃদ্ধ বই ও গ্রন্থ রাখা থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্রও লিখতে পারে।

যদি বিদ্যালয়ের পাঠাগারে শ্রেণি সিলেবাসের বইগুলোর পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বইও থাকে, তবে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আরও আগ্রহী হবে। এর ফলে তাদের মধ্যে গবেষণা এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

এই দক্ষতা ও গুণাবলী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি। শিক্ষার মান উন্নত করতে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখতে হলে কিভাবে লিখতে হবে তার একটি নমুনা নিচে উল্লেখ করা হলো।

বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র

তারিখঃ ০৩/০২/২০২৩ ইং

বরাবর,
প্রধান শিক্ষক,
সৈয়দ আনিসুল হক উচ্চ বিদ্যালয়,
হবিগঞ্জ, সিলেট।

বিষয়ঃ বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

মহোদয়,

আন্তরিক সালাম নিবেন। আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে নিজস্ব পাঠাগার রয়েছে, যার ফলে সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার উন্নয়নে পাঠাগারের বিভিন্ন সুবিধা উপভোগ করছে। তাদের মধ্যে গবেষণা এবং জ্ঞানচর্চার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপিত হলে, যেখানে শ্রেণি সিলেবাসের বইগুলোর পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান-বিজ্ঞানের বই থাকবে, তাহলে আমরাও গবেষণা ও জ্ঞানচর্চায় আপনার বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও মেধা তালিকায় অবদান রাখতে পারব।

অতএব, মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের শিক্ষার উন্নতি এবং প্রতিভা বিকাশের কথা বিবেচনা করে বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করবেন।

নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্রবৃন্দ
শ্রেণী: দশম
বিভাগ: বিজ্ঞান

জেলা প্রশাসকের নিকট পাঠাগার স্থাপনের জন্য আবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৪

জেলা প্রশাসক,
ঝিনাইদহ।

বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

জনাব,

শ্রদ্ধার সাথে নিবেদন করছি যে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার হলিধানী একটি বর্ধিষ্ণু ও জনবহুল গ্রাম। এখানে অনেক শিক্ষিত মানুষের বসবাস রয়েছে এবং ছেলে ও মেয়েদের শিক্ষার জন্য পৃথক দুটি উচ্চ বিদ্যালয় বিদ্যমান। প্রতিবছর এই এলাকা থেকে বহু ছেলে-মেয়ে শিক্ষিত হয়ে বের হচ্ছে। গ্রামে একটি কলেজ, একটি আলিম মাদ্রাসা এবং দুটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার আলো ছড়াচ্ছে।

তবে, আমরা জানি যে শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি লাইব্রেরি বা পাঠাগারের প্রয়োজনীয়তা অপরিসীম। একটি পাঠাগার গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মানসিক বিকাশ এবং জ্ঞানের প্রসারে সাহায্য করবে। এর পাশাপাশি, অবসরপ্রাপ্ত ব্যক্তিরা পাঠাগারে সময় ব্যয় করে গ্রামের শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।

অতএব, মহোদয়ের কাছে আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটি সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করার জন্য আকুল আবেদন করছি। এটি আমাদের সমাজকে উচ্চশিক্ষিত এবং উন্নত একটি সমাজ গড়ার সুযোগ প্রদান করবে।

বিনীত নিবেদক,
হলিধানী গ্রামবাসীর পক্ষে
১. মো. আব্দুল কাইয়ুম হোসেন
২. নুসরাত জাহান (মৌরী)

পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন

তারিখঃ ১০ই ফেব্রুয়ারি ২০২১

বরাবর,
উপজেলা চেয়ারম্যান,
গোদাগাড়ী উপজেলা পরিষদ,
রাজশাহী।

বিষয়: গোদাগাড়ী পূর্বপাড়ায় পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

মহোদয়,

আপনার কাছে সম্মানিতভাবে জানাতে চাই যে, গোদাগাড়ী পূর্বপাড়ায় হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা দুই হাজারের বেশি। কিন্তু দুঃখের বিষয় হল, এখানে কোনো পাঠাগার নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, মানসিক বিকাশ এবং সৃজনশীল চিন্তার বিকাশের জন্য একটি পাঠাগার অত্যন্ত প্রয়োজন। তাছাড়া, এখানে দৈনিক এবং সাময়িক পত্রিকা পড়ারও কোন সুযোগ নেই। একটি পাঠাগার থাকলে তরুণরা তাদের অবসর সময়কে গঠনমূলক কাজে ব্যয় করতে পারবে।

সুতরাং, গোদাগাড়ী পূর্বপাড়ার স্থানীয় জনগণের স্বার্থে আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখানে একটি পাঠাগার স্থাপন করার ব্যবস্থা করতে।

নিবেদক,
গোদাগাড়ী পূর্বপাড়ার জনগণের পক্ষ থেকে,
রোদেলা শারমিন

আরো কিছু গুরুত্বপূর্ন দরখাস্ত:

ছুটির জন্য আবেদন। নৈমত্তিক ছুটি, শিক্ষক ছুটি, অফিস ছুটির আবেদন

চাকরির আবেদনপত্র লেখার নিয়ম । চাকরির আবেদনেযা থাকতেই হবে

দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা

চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা

The post পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসক, চেয়ারম্যানের নিকট আবেদন পত্র appeared first on My Classroom.

]]>
https://myclassroombd.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac/feed/ 0 1704
চাকরির আবেদনপত্র লেখার নিয়ম । চাকরির আবেদনেযা থাকতেই হবে https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae/ https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae/#respond Mon, 30 Sep 2024 04:07:28 +0000 https://myclassroombd.com/?p=1497 একটি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চাকরির আবেদন করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনেকেই মনে করেন, সিভি দাখিল করলেই আবেদনের কাজ সম্পন্ন হয়ে যায়। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিও ও আইএনজিওগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে কভার লেটার বা চাকরির আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করে। বর্তমান সময়ে চাকরির আবেদনপত্র চাকরি প্রত্যাশীদের কাছে …

The post চাকরির আবেদনপত্র লেখার নিয়ম । চাকরির আবেদনেযা থাকতেই হবে appeared first on My Classroom.

]]>
একটি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চাকরির আবেদন করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অনেকেই মনে করেন, সিভি দাখিল করলেই আবেদনের কাজ সম্পন্ন হয়ে যায়। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিও ও আইএনজিওগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে কভার লেটার বা চাকরির আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করে।

বর্তমান সময়ে চাকরির আবেদনপত্র চাকরি প্রত্যাশীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গুগল সার্চ করলেই এর প্রমাণ পাওয়া যায়। গুগলের সার্চ বক্সে হাজার হাজার মানুষ চাকরির আবেদনপত্র, কোম্পানির চাকরির আবেদনপত্র, মাদ্রাসায় চাকরির আবেদনপত্র, শিক্ষক পদে চাকরির আবেদনপত্র ও এনজিও চাকরির আবেদনপত্রের নমুনা খোঁজেন। কোথাও কোথাও চাকরির আবেদনপত্রের নমুনা বেশ জটিলভাবে উপস্থাপন করা হয়েছে, যা অনুসরণ করলে কার্যত কিছুই হবে না, বরং সময় ও শ্রম নষ্ট হবে।

চাকরির আবেদনপত্র লিখবেন কিভাবে?

চাকরির আবেদনপত্র বা কভার লেটার সহজ ও প্রাণবন্ত হওয়া উচিত, যেখানে একজন প্রার্থী আবেদিত পদের জন্য কতটা যোগ্য এবং প্রতিষ্ঠানের জন্য তার প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে তথ্য প্রদান করবেন। বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের মতে, মাত্র ৫ শতাংশ প্রার্থী সিভির সঙ্গে কভার লেটার দিয়ে থাকেন, এবং অনেকের কভার লেটার অসম্পূর্ণ থাকে। বিশেষ করে বানান ভুল এবং বাক্যগত ভুল অনেকেই করে থাকেন। কখনও কখনও প্রার্থী কী বোঝাতে চেয়েছেন, সেটিও অস্পষ্ট হয়ে যায়। এর ফলে সেসব সিভি গ্রহণযোগ্যতা হারায়।

সরকারি চাকরির আবেদনপত্র

তাহলে, চলুন একটি সুন্দর ও মার্জিত চাকরির আবেদনপত্র বা কভার লেটার কীভাবে লিখতে হয়, সে সম্পর্কে আলোচনা করা যাক। চাকরির আবেদনপত্র বা কভার লেটার হচ্ছে একটি ফরমাল চিঠি, যা সিভির সঙ্গে জমা দিতে হয়। যেকোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনের সময় জীবনবৃত্তান্ত বা সিভির সঙ্গে একটি কভার লেটার যুক্ত করতে হয়। ইমেইলের মাধ্যমে চাকরির আবেদন পাঠালে, একই মেইলে প্রথমে কভার লেটার পরে সিভি সংযুক্ত করতে হবে।

কভার লেটারে মূলত আপনার স্কিল বা দক্ষতার সুস্পষ্ট বিবরণী এবং কেন আপনি এই পদের জন্য উপযুক্ত, তা বর্ণনা করা হয়। চাকরির ভিন্নতা অনুসারে কভার লেটারের বিভিন্ন ধরনের রূপ থাকতে পারে।

চাকরির আবেদনপত্র বা কভার লেটার লেখার নিয়ম

চাকরির ভিন্নতার কারণে কভার লেটার ভিন্ন হলেও মূল বিষয় একই থাকে। সাধারণত একটি চাকরির আবেদনপত্রে তিনটি অংশ থাকে: সূচনা, মূল অংশ ও পরিসমাপ্তি।

সূচনা: চাকরির আবেদনপত্র শুরু হয় কভার লেটার দিয়ে। এখানে আপনার পরিচয়, আবেদনের কারণ, কীভাবে নিয়োগ সম্পর্কে জানলেন এবং এই পদে আপনার কাজ করার ইচ্ছে কেন, এসব বিষয় সংক্ষেপে লিখবেন।
উদাহরণ যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৮.০১.২০২২ তারিখ ‘ঢাকা পোস্ট জবস’ পাতায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে, আপনার প্রতিষ্ঠানে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।

মূল অংশ: কভার লেটারের মূল অংশটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে পদের সঙ্গে আপনার অভিজ্ঞতার বিষয়গুলো সংক্ষেপে বর্ণনা করতে হবে। আপনি চাইলে পূর্বের কাজের বিবরণ ছোট আকারে দিতে পারেন, যা আপনার পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চেষ্টা করবেন দুটি প্যারাগ্রাফে যাবতীয় অভিজ্ঞতা, দক্ষতা এবং অর্জন সমূহ বর্ণনা করতে।
উদাহরণ: বিগত পাঁচ বছর ধরে পদ সংশ্লিষ্ট খাতে সুনামের সঙ্গে কাজ করেছি। ফলে পদ সংক্রান্ত খুঁটিনাটি কার্যক্রম সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।

পরিসমাপ্তি: কভার লেটারের শেষ অংশে উক্ত পদে চাকরি করার বাসনা ব্যক্ত করুন। কীভাবে তারা আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবে, সেটিও স্পষ্ট করে উল্লেখ করুন। পাশাপাশি আপনার ইমেইল এবং অন্যান্য যোগাযোগের তথ্য দিয়ে সাক্ষাতের সম্ভাবনা ব্যক্ত করুন। কভার লেটার পড়ার জন্য নিয়োগকর্তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। শেষে আপনার নাম এবং স্বাক্ষর দিন।

The post চাকরির আবেদনপত্র লেখার নিয়ম । চাকরির আবেদনেযা থাকতেই হবে appeared first on My Classroom.

]]>
https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae/feed/ 0 1497
দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা https://myclassroombd.com/%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/ https://myclassroombd.com/%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#respond Mon, 30 Sep 2024 02:23:31 +0000 https://myclassroombd.com/?p=1495 অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অথবা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের অফিস বা স্কুলে উপস্থিত হওয়া সম্ভব হয় না। এর জন্য আমাদের ছুটি নিতে হয় এবং তার জন্য একটি সঠিকভাবে লেখা ছুটির আবেদন পত্র জমা দিতে হয়। গুগলে প্রায়ই আমরা এই ধরনের আবেদন পত্র লেখার নিয়ম খুঁজি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাবো কীভাবে …

The post দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা appeared first on My Classroom.

]]>
অনেক সময় কাজের ব্যস্ততার কারণে অথবা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের অফিস বা স্কুলে উপস্থিত হওয়া সম্ভব হয় না। এর জন্য আমাদের ছুটি নিতে হয় এবং তার জন্য একটি সঠিকভাবে লেখা ছুটির আবেদন পত্র জমা দিতে হয়। গুগলে প্রায়ই আমরা এই ধরনের আবেদন পত্র লেখার নিয়ম খুঁজি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আপনাদের জানাবো কীভাবে সঠিকভাবে ছুটির জন্য আবেদন পত্র লিখবেন।

প্রথমে বুঝতে হবে, ছুটির জন্য আবেদন পত্র সাধারণত দুই ধরনের হতে পারে:

১. অনুপস্থিতির জন্য ছুটির আবেদন: যখন আপনি কোনো কারণবশত অফিস বা স্কুলে উপস্থিত থাকতে পারেননি এবং সেই জন্য পেছনের দিনগুলোর ছুটি চেয়ে আবেদন করছেন।

২. অগ্রিম ছুটির জন্য আবেদন: যখন আপনি কোনো কারণবশত ভবিষ্যতে উপস্থিত থাকতে পারবেন না এবং অগ্রিম ছুটির জন্য আবেদন করছেন।

অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম

১. তারিখ: সঠিক তারিখ উল্লেখ করতে হবে, যেন আবেদন পত্রটি সঠিক সময়ে জমা দেওয়া হয়।

  1. বরাবর: যিনি আবেদন গ্রহণ করবেন, তার পূর্ণ ঠিকানা এবং পদবি লিখতে হবে।
  2. বিষয়: দরখাস্তের বিষয় সংক্ষেপে উল্লেখ করতে হবে।
  3. বিনীত নিবেদন: প্রধান অংশে অনুপস্থিতির কারণ এবং কতদিনের ছুটি প্রয়োজন তা সংক্ষেপে এবং স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  4. অনুরোধ: শেষের দিকে ছুটি মঞ্জুর করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাতে হবে।
  5. সঠিক তথ্য: রোল নং, শ্রেণী, বিভাগ বা শাখা যথাযথভাবে উল্লেখ করতে হবে।
  6. হাতে লেখা হলে: দরখাস্তটি পরিষ্কার এবং সোজাভাবে লেখা উচিত।
  7. এক পৃষ্ঠায় শেষ করা: সাধারণত দরখাস্ত এক পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে।

এই পোস্টে আমরা দুটি উদাহরণ দিয়ে দেখাবো, কীভাবে এই দুই ধরনের আবেদন পত্র লিখতে হয়।

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন:

তারিখ: ৭ আগস্ট ২০২৩
বরাবর,
প্রধান শিক্ষক
ফতেপুর উচ্চ বিদ্যালয়
চাঁদপুর, মতলব উত্তর

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত ০৪ আগস্ট হতে ০৬ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারিনি। উক্ত সময়ে আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং গতকাল বাসায় ফিরেছি।

অতএব, আমার আকুল আবেদন এই যে, আপনি আমার অনুপস্থিতির তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্র,
জেরিন আক্তার
রোল নং: ৬
শ্রেণী: দশম
বিভাগ: বিজ্ঞান

অগ্রিম ছুটির জন্য আবেদন:

তারিখ: ৭ আগস্ট ২০২৩
বরাবর,
প্রধান শিক্ষক
আদর্শ বিদ্যানিকেতন
নারায়ণগঞ্জ

বিষয়: ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর নিয়মিত ছাত্র। আমার বোনের বিবাহের কারণে আগামী ১০ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।

অতএব, আমার আবেদন হলো, আমাকে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

আপনার অনুগত ছাত্র,
সজীব শেখ
রোল নং: ২
শ্রেণী: অষ্টম
শাখা: ক

অফিসে অগ্রিম ছুটির জন্য আবেদন:

তারিখ: ৭ আগস্ট ২০২৩
বরাবর,
ম্যানেজার
টেক্সটাইল এন্ড মিল
নারায়ণগঞ্জ

বিষয়: ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত শ্রমিক। আমি গত ১০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছি। আগামী ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত আমার ছোট বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটি প্রয়োজন।

অতএব, আমাকে এই তিন দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি।

আপনার নিয়মিত কর্মী,
মোঃ আশরাফ
মেকানিক্যাল সেকশন

কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখ: ১ অক্টোবর ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
বগুড়া সরকারি কলেজ
বগুড়া

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমি ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত সমস্যার কারণে কলেজে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার অনুপস্থিতির জন্য ৩ দিনের ছুটি মঞ্জুর করার অনুরোধ জানাচ্ছি।

আপনার একান্ত অনুগত,
মোঃ রাকিবুল ইসলাম
রোল নং: ১২৩
শ্রেণী: দ্বাদশ
বিভাগ: বিজ্ঞান

বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

তারিখ: ১ অক্টোবর ২০২৪
বরাবর,
বিভাগীয় প্রধান
ইংরেজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

মাননীয়,
সবিনয়ে নিবেদন এই যে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমি ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক সমস্যার কারণে ক্লাসে উপস্থিত হতে পারিনি।

অতএব, অনুগ্রহপূর্বক আমার অনুপস্থিতির জন্য ৩ দিনের ছুটি মঞ্জুর করলে কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,
আফসানা বেগম
রোল নং: ৪৫৬
শ্রেণী: তৃতীয় বর্ষ
বিভাগ: ইংরেজি

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন (৪র্থ শ্রেণি)

তারিখ: ১ অক্টোবর ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
উত্তরা মডেল স্কুল
ঢাকা

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলাম, ফলে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার অনুপস্থিতির জন্য ৪ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

আপনার অনুগত ছাত্র,
আরিফুল ইসলাম
রোল নং: ৩২
শ্রেণী: ৪র্থ

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত

তারিখ: ১ অক্টোবর ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
মতিঝিল সরকারি বিদ্যালয়
ঢাকা

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমার দাদার অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, আমার অনুপস্থিতির জন্য ৩ দিনের ছুটি মঞ্জুর করবেন।

আপনার অনুগত শিক্ষার্থী,
শামীমা আক্তার
রোল নং: ২৮
শ্রেণী: নবম
বিভাগ: বাণিজ্য

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র

তারিখ: ১ অক্টোবর ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
সরকারি উচ্চ বিদ্যালয়
চট্টগ্রাম

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আমি গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পারিবারিক কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, অনুগ্রহ করে আমার অনুপস্থিতির জন্য ৩ দিনের ছুটি মঞ্জুর করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
রায়হান মিয়া
রোল নং: ২৫
শ্রেণী: সপ্তম
শাখা: ক

সবশেষে: দরখাস্ত একটি বিশেষ ব্যাপার। এটি লিখতে খুব সতর্ক থাকতে হয়। আজকের পোস্টে যে সমস্ত সমস্যার সমাধান পাবেন। ফেসবুক লিংক এখানে

  • কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
  • বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন
  • অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ৪র্থ শ্রেণি
  • বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য দরখাস্ত
  • বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র
  • অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার নিয়ম

Also Read: চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা

The post দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম এবং নমুনা appeared first on My Classroom.

]]>
https://myclassroombd.com/%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/feed/ 0 1495
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af/ https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af/#respond Sun, 29 Sep 2024 02:03:16 +0000 https://myclassroombd.com/?p=1492 চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কারণ বিভিন্ন হতে পারে। অনেক সময় ব্যক্তি পারিবারিক সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা বা ব্যক্তিগত জীবনে পরিবর্তনের কারণে চাকরি ছাড়তে বাধ্য হন। আবার কেউ নতুন এবং উন্নত চাকরির সুযোগ পেলে বা নতুন ক্ষেত্র বা সেক্টরে কাজ করার ইচ্ছে থাকলে অব্যাহতি নিতে পারেন। এছাড়া, কাজের চাপ অতিরিক্ত হলে, কর্মস্থলের পরিবেশ অসন্তোষজনক হলে, অথবা মানসিক …

The post চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা appeared first on My Classroom.

]]>
চাকরি থেকে অব্যাহতি নেওয়ার কারণ বিভিন্ন হতে পারে। অনেক সময় ব্যক্তি পারিবারিক সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা বা ব্যক্তিগত জীবনে পরিবর্তনের কারণে চাকরি ছাড়তে বাধ্য হন। আবার কেউ নতুন এবং উন্নত চাকরির সুযোগ পেলে বা নতুন ক্ষেত্র বা সেক্টরে কাজ করার ইচ্ছে থাকলে অব্যাহতি নিতে পারেন।

এছাড়া, কাজের চাপ অতিরিক্ত হলে, কর্মস্থলের পরিবেশ অসন্তোষজনক হলে, অথবা মানসিক ও শারীরিক চাপ কমানোর জন্য বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে কেউ চাকরি ছাড়তে পারেন। অনেক সময় স্থানান্তরিত হওয়া, নতুন দক্ষতা অর্জন বা আরও শিক্ষা গ্রহণের জন্যও চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও, অর্থনৈতিক কারণে চাকরি সংকোচন বা শর্তাবলীর অসঙ্গতি থাকলে মানুষ চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। এসব কারণে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হয়। এখানে কিছু নিয়ম উল্লেখ করা হলো:

চাকরি থেকে অব্যাহতি পত্র লেখার নিয়ম

  • পত্রের প্রারম্ভে আপনার নাম ও ঠিকানা: আপনার নাম, ঠিকানা এবং তারিখ পত্রের উপরে লিখুন।
  • প্রাপকের নাম ও ঠিকানা: যাকে পত্রটি দিচ্ছেন তার নাম, পদবী এবং প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করুন।
  • বিষয়: পত্রের উদ্দেশ্য পরিষ্কার করে উল্লেখ করুন, যেমন “চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।”

২. পরিচয়:

  • সশ্রদ্ধ সম্বোধন: “মান্যবর” বা “জনাব/জনাবা” দিয়ে শুরু করুন।
  • নিজের পরিচয়: আপনার নাম, পদবী এবং প্রতিষ্ঠানে আপনার অবস্থান সম্পর্কে লিখুন।

৩. মূল বক্তব্য:

  • অব্যাহতির কারণ: চাকরি ছাড়ার কারণ সংক্ষেপে উল্লেখ করুন (যেমন ব্যক্তিগত কারণে, নতুন সুযোগের জন্য, বা অন্য কোনো কারণ)।
  • অব্যাহতির তারিখ: অব্যাহতির কার্যকর তারিখ উল্লেখ করুন।

৪. সমাপ্তি:

  • ধন্যবাদ: আপনার আবেদন বিবেচনার জন্য ধন্যবাদ জানান।
  • সাইন ও নাম: আপনার স্বাক্ষর এবং নাম লিখুন।
  • যোগাযোগের নম্বর: আপনার ফোন নম্বর বা যোগাযোগের তথ্য দিন।

নিচে কিছু নমুনা অব্যাহতি পত্র দেয়া হলো

১. গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

জনাব মোহাম্মদ হাসান
১২৩, সিটি গার্ডেন, ঢাকা
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধান,
শাহজালাল গার্মেন্টস
১০০, বনানী, ঢাকা

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

মান্যবর,
আমি, মোহাম্মদ হাসান, উৎপাদন বিভাগে কর্মরত আছি। আমি কিছু ব্যক্তিগত কারণে এখানে কাজ চালিয়ে যেতে পারছি না।

তাহলে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে, আমাকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হোক। আমি আপনার সহায়তার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।

ধন্যবাদ।

[স্বাক্ষর]মোহাম্মদ হাসান
০১xxxxxxxxxx


২. এনজিও চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

মিসেস সুমি রহমান
১০১, উত্তর শাহজাহানপুর, ঢাকা
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধান,
শান্তি এনজিও
২/এ, পশ্চিম আজিমপুর, ঢাকা

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

মান্যবর,
আমি, সুমি রহমান, উন্নয়ন কর্মী হিসেবে কর্মরত আছি। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি কিছু পারিবারিক কারণে অব্যাহতি নিতে চাই।

অনুগ্রহ করে আমাকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন।

আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

[স্বাক্ষর]সুমি রহমান
০১৭xxxxxxxx


৩. মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

মহিউদ্দিন আহমেদ
৭৫, পূর্ব রাজাবাজার, ঢাকা
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধান,
মাদ্রাসা-ই-শহীদ সিদ্দিকী
১২, জামালপুর রোড, ঢাকা

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

মান্যবর,
আমি মহিউদ্দিন আহমেদ, শিক্ষক হিসেবে এখানে কাজ করছি। কিছু পারিবারিক কারণে আমি আর কাজ চালিয়ে যেতে পারব না।

আমি ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অব্যাহতি নিতে চাই। আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ।

[স্বাক্ষর]মহিউদ্দিন আহমেদ
০১৬xxxxxxxx


৪. স্কুলের চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন

মিসেস নাজমা খাতুন
২০, কামাল আতাতুর্ক রোড, ঢাকা
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধান,
শহীদ সি.এম. কলেজ
১৫, শহীদ মিনার রোড, ঢাকা

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

মান্যবর,
আমি নাজমা খাতুন, ইংরেজির শিক্ষক হিসেবে এখানে কর্মরত। ব্যক্তিগত কারণে আমি অব্যাহতি নিতে চাই।

আপনার সদয় বিবেচনার জন্য ধন্যবাদ।

[স্বাক্ষর]নাজমা খাতুন
০১৯xxxxxxxx


৫. সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত

জনাব ফজলুল হক
৪৫, পলাশী, ঢাকা
তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৪

জনাব,
কৃষি মন্ত্রণালয়
১, আগারগাঁও, ঢাকা

বিষয়: চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

মান্যবর,
আমি ফজলুল হক, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। কিছু জরুরি কারণে আমাকে অব্যাহতি নিতে হবে।

দয়া করে আমাকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করবেন।

আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

[স্বাক্ষর]ফজলুল হক
০১৮xxxxxxxx

এই পোস্ট থেকে দেখতে পাবেন: গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন, এনজিও চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন, চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা pdf, চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন ইংরেজি, মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন, কোম্পানির চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
স্কুলের চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন, সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত। মাই ক্লাসরুম ফেসবুক পেইজ এখানে

The post চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লেখার নিয়ম ও নমুনা appeared first on My Classroom.

]]>
https://myclassroombd.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af/feed/ 0 1492