[{"Value":"","Discard":false,"Expires":9999999999}]
The post জমি বন্ধক রাখার দলিল লেখার নিয়ম, জমি বন্ধকী চুক্তিনামা appeared first on My Classroom.
]]>জমি বন্ধক হলো একটি আর্থিক চুক্তি যেখানে জমির মালিক (বন্ধকদাতা) নির্দিষ্ট শর্তে তার জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন। এটি সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ব্যক্তিগত ঋণগ্রহণের ক্ষেত্রেও জমি বন্ধক রাখার প্রচলন রয়েছে।
জমি বন্ধকী চুক্তিপত্র
নাম: …………………, পিতা: …………………, ঠিকানা: …………………, জাতীয়তা: বাংলাদেশী, ধর্ম: ইসলাম, পেশা: ব্যবসা।
নাম: …………………, পিতা: …………………, ঠিকানা: …………………, জাতীয়তা: বাংলাদেশী, ধর্ম: ইসলাম, পেশা: ব্যবসা।
পরম করুণাময় আল্লাহর নামে অত্র বন্ধকী চুক্তিপত্র রচিত হইল। যেহেতু প্রথম পক্ষ, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত, তফসিলে বর্ণিত জমির বৈধ মালিক এবং বর্তমানে নগদ অর্থের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া দ্বিতীয় পক্ষকে উক্ত জমি বন্ধক রাখার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। দ্বিতীয় পক্ষ উক্ত প্রস্তাব গ্রহণ করিয়া নিম্নে বর্ণিত শর্তাবলী অনুসারে জমি বন্ধক গ্রহণ করিতে সম্মত হইয়াছেন।
১। প্রথম পক্ষ নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা গ্রহণ করিয়া নিম্নে তফসিল বর্ণিত জমি দ্বিতীয় পক্ষের নিকট বন্ধক রাখিলেন। ২। যেহেতু বন্ধকী জমি ফসলী, তাই দ্বিতীয় পক্ষ উক্ত জমিতে স্বয়ং ফসলাদী উৎপাদন করিতে বা অন্য কাহারো মাধ্যমে চাষ করাইতে পারিবেন। ৩। যতদিন পর্যন্ত প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সমুদয় অর্থ ফেরত প্রদান না করিবেন, ততদিন দ্বিতীয় পক্ষ উক্ত জমি ভোগ করিবেন এবং এতে প্রথম পক্ষ কোনো আপত্তি করিতে পারিবেন না। ৪। প্রথম পক্ষ যখন সম্পূর্ণ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা পরিশোধ করিবেন, তখন দ্বিতীয় পক্ষ উক্ত জমির দখল হস্তান্তর করিতে বাধ্য থাকিবেন। ৫। প্রথম পক্ষ বন্ধকী জমি অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না। অন্যথায়, দ্বিতীয় পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। ৬। যদি প্রথম পক্ষের মৃত্যু ঘটে, তবে তাহার ওয়ারিশগণ উক্ত টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন। একইভাবে, দ্বিতীয় পক্ষের মৃত্যু ঘটিলে তাহার ওয়ারিশগণ প্রথম পক্ষকে জমির দখল ফেরত দান করিতে বাধ্য থাকিবেন। ৭। প্রথম পক্ষ বা তাহার ওয়ারিশগণ বন্ধকী চুক্তি সম্পর্কে কোনো আপত্তি তুলিতে পারিবেন না। তাহা সর্ব আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে।
জেলা: ঝালকাঠী
থানা: ঝালকাঠী
| দাগ নম্বর | জমির পরিমাণ |
|---|---|
| ………… | ………… |
| ………… | ………… |
অত্র দলিল তিন (৩) পাতায় কম্পোজকৃত।
১। …………………
২। …………………
৩। …………………
প্রথম পক্ষ (দলিল দাতা): ____________________
দ্বিতীয় পক্ষ (দলিল গ্রহীতা): ____________________ও স্বাক্ষর: ___________
প্রশ্ন: বন্ধকী দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কি? উত্তর: হ্যাঁ, এটি আইনি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: বন্ধকী চুক্তিপত্র না থাকলে কী সমস্যা হতে পারে? উত্তর: ঋণের পরিশোধ বা জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দিতে পারে।
এই পোস্টটি আপনাকে জমি বন্ধকী চুক্তিনামা সম্পর্কে সম্যক ধারণা দেবে এবং ভবিষ্যতে আইনি সমস্যা এড়াতে সহায়ক হবে।
আরো দেখুন: দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন লেখার নিয়ম
ছুটির জন্য আবেদন। নৈমত্তিক ছুটি, শিক্ষক ছুটি, অফিস ছুটির আবেদন
The post জমি বন্ধক রাখার দলিল লেখার নিয়ম, জমি বন্ধকী চুক্তিনামা appeared first on My Classroom.
]]>