২১শে ফেব্রুয়ারি সম্পর্কিত গুরুত্বপূর্ন সাধারন জ্ঞান
২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষার জন্য আত্মত্যাগের এই ঘটনা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আসুন, ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য ও সাধারণ জ্ঞানের আলোকে এই দিনটির তাৎপর্য তুলে ধরি।
🔎 ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: কাজী গোলাম মাহবুব।
প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: খাজা নাজিমুদ্দীন।
প্রশ্ন: বাংলা একাডেমির প্রাক্তন নাম কী?
উত্তর: বর্ধমান হাউস।
প্রশ্ন: কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়?
উত্তর: ১৭ জন।
প্রশ্ন: রাষ্ট্রভাষা আন্দোলন অঙ্কুরিত হয় ১৯৪৭ সালে, মহীরুহে পরিণত হয়—
উত্তর: ১৯৫২ সালে।
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তর: ১৯৯৯।
প্রশ্ন: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: নুরুল আমিন।
প্রশ্ন: ‘অমর একুশে’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সাম্প্রতিক সাধারন জ্ঞান ২১শে ফেব্রুয়ারি
প্রশ্ন: ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন, “উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।” কে এই নেতা?
উত্তর: মোহাম্মদ আলী।
প্রশ্ন: রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: কাজী গোলাম মাহবুব।
প্রশ্ন: কোন ঘটনার প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদী চেতনার পরিপূর্ণ বিকাশ ঘটে?
উত্তর: ভাষা আন্দোলন।
প্রশ্ন: ‘মোদের গরব’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমিতে।
প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাকনাম কী ছিল?
উত্তর: আবাই।
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে নিয়ে রচিত প্রথম কবিতার কবি কে?
উত্তর: মাহবুব-উল-আলম চৌধুরী।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির বর্তমান সুর পরিচালক কে?
উত্তর: আলতাফ মাহমুদ।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সালে প্রথম গাওয়া হয়?
উত্তর: ১৯৫৩।
প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহিদ কে ছিলেন?
উত্তর: রফিক উদ্দিন আহমেদ।
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কী?
উত্তর: মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি।
প্রশ্ন: ‘৫২-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কে ছিলেন?
উত্তর: ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
প্রশ্ন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর: ২১ ফেব্রুয়ারি।
প্রশ্ন: ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর: ঝাড়খণ্ড।
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯।
২১শে ফেব্রুয়ারি সম্পর্কিত কুইজ
প্রশ্ন: ‘মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা’ গানের রচয়িতা কে?
উত্তর: অতুল প্রসাদ সেন।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ রচনাটি—
উত্তর: সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী রচিত কবিতা, পরে গান।
প্রশ্ন: ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন—
উত্তর: খাজা নাজিমুদ্দীন।
প্রশ্ন: ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় যে প্রতিষ্ঠান—
উত্তর: বাংলা একাডেমি।
প্রশ্ন: পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন কে?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: কোন দেশে ‘বাংলা’ একটি দাপ্তরিক ভাষা?
উত্তর: সিয়েরা লিওন।
প্রশ্ন: বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কী?
উত্তর: ভাষা ও সংস্কৃতি।
প্রশ্ন: ২১ ফেব্রুয়ারি প্রথম শহিদ দিবস পালিত হয় কোন সালে?
উত্তর: ১৯৫৩।
প্রশ্ন: ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তর: আবদুল লতিফ।
প্রশ্ন: ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার পরিবাগে।
প্রশ্ন: ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
উত্তর: সালাম।
প্রশ্ন: সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাস হয়?
উত্তর: ১৯৮৭।
সাধারন জ্ঞান ভাষা আন্দোলন সম্পর্কিত
প্রশ্ন: ‘সালাম সালাম হাজার সালাম’ গানটির গায়ক কে?
উত্তর: আব্দুল জব্বার।
প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কোন সাহিত্য সংকলনে প্রকাশিত হয়?
উত্তর: একুশে ফেব্রুয়ারি।
প্রশ্ন: কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর: UNESCO।
প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয়?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২।
প্রশ্ন: বাংলাদেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয় কোন দেশে?
উত্তর: যুক্তরাজ্যে (উদ্বোধন ৫ অক্টোবর ১৯৯৭)।




