এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, কর্মচারীদের জন্য নেই সুখবর
MPOভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য একটি বড় আপডেট এসেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে জানিয়েছে, উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সরকারি আদেশ (জিও) জারি করে চার কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চূড়ান্ত আদেশ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা। আগে যা ছিল ২৫ শতাংশ। তবে দুঃসংবাদ হচ্ছে, এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতার হার অপরিবর্তিত রাখা হয়েছে—এখনও ৫০ শতাংশই বহাল থাকছে। এ সিদ্ধান্তে কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা গেছে।
২০২৫ সালের ২৬ মে সোমবার, অর্থ মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে:
- আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
- কোনো অনিয়ম হলে দায়ী থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ।
- জিও জারির তারিখ থেকেই আদেশ কার্যকর হবে।
- চার কপি জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।
সম্মতিপত্রে আরও বলা হয়েছে, এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বিদ্যমান ৫০ শতাংশ হারে বহাল থাকবে। এটি বাড়ানো হয়নি।
🔗 আরও আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট 👉 My Classroom
📘 আমাদের ফেসবুক পেইজে যুক্ত হোন 👉 My Classroom Facebook Page
📺 এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল 👉 My Classroom YouTube



