আল্লাহর পছন্দের নাম কি?

Questions › Category: General Question › আল্লাহর পছন্দের নাম কি?
Mamun Staff asked 2 years ago

হাদিস অনুযায়ী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলো হলো “আবদুল্লাহ” এবং “আব্দুর রহমান”। এই নামগুলো আল্লাহর পছন্দের কারণ হলো, এগুলোতে আল্লাহর দাসত্বের পরিচয় পাওয়া যায়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:

“আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আবদুল্লাহ (আল্লাহর বান্দা) এবং আব্দুর রহমান (করুণাময়ের বান্দা)।”
(সহিহ মুসলিম, হাদিস নং 2132)

তাই, “আবদুল্লাহ” এবং “আব্দুর রহমান” নাম দুটি বিশেষভাবে সম্মানিত এবং পছন্দনীয়।

Back to top button