Current Affairs May, 2023 Stay Up-to-Date with My Classroom
Welcome to the Current Affairs post for May 2023! Today’s post will provide you with important questions and answers related to recent events in Bangladesh and international affairs. Staying updated on current affairs is crucial, especially for those preparing for exams at esteemed institutions such as Admission test, Dhaka University, Rajshahi University, BUET, QUET or KUET, Job preparation. Moreover, knowledge of current affairs is also beneficial for various job exams including Primary Teacher Recruitment, Bangladesh Railway, NSI, BBS, BCS, Bank, Teacher Registration (NTRCA), Department of Environment (DOE) Job Preparation, KB Office Sohayok, LGD work assistant, and LGD Account Assistant. This post will keep you informed and up-to-date on the latest happenings. For Update Job Circular Click Here
Recent Current Affairs May, 2023
প্রশ্ন: নিরাপত্তা জনিত কারণে ChatGPT নিষিদ্ধ করল কোন দেশ?
উত্তর: ইতালি (বিশ্বে প্রথম)
প্রশ্ন: সম্প্রতি যুক্তরাজ্যের কার্ডিফ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন কে?
উত্তর: বাবলিন মল্লিক (বাংলাদেশ)
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে (৩১মার্চ) টর্নেডো আঘাত হেনেছে?
উত্তর: আরাকানসাস
প্রশ্ন: ৪ বছর বয়সে গিনেজ ওয়ার্ল্ডসে বই লিখে স্বীকৃতি পেয়েছে কে?
উত্তর: সাঈদ রশিদ আলমেহেরি (আরব আমিরাত)
প্রশ্ন: বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়?
উত্তর: ০২ এপ্রিল
প্রশ্ন: বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ সালের প্রতিপাদ্য কি?
উত্তর: এবারের বিশ্ব অটিজম সচেতনতা দিবস এর প্রতিপাদ্য হচ্ছে- রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন
প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (এপ্রিল, ২০২৩-এ) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ?
উত্তর: রাশিয়া
প্রশ্ন: বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে কততম পোশাক রপ্তানিকারক দেশ?
উত্তর: ২য় শীর্ষ (চীন প্রথম)। তবে, প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রশ্ন: “কলাবতী” শাড়ী কোন সুতা বা তন্তু থেকে তৈরী?
উত্তর: কলাগাছের (কলাবতী প্রথম শাড়ী কলাগাছের সুতা থেকে তৈরী)
প্রশ্ন: ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ১৩তম আসর এর লোগোর নাম কি?
উত্তর: নভরাসা
প্রশ্ন: হাইকোর্টের রুল অনুযায়ী জাতীয় স্লোগানে ‘জয় বাংলা’র সাথে অন্তর্ভুক্ত করতে হবে-
উত্তর: জয় বঙ্গবন্ধু
প্রশ্ন: সম্প্রতি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সে’র জরিপে বিশ্বের ‘সবচেয়ে জনপ্রিয়’ নেতার নাম কি?
উত্তর: নরেন্দ্র মোদি
প্রশ্ন: সম্প্রতি গঠিত ‘ন্যাশনাল গার্ড’ কোন দেশের স্বশস্ত্র বাহিনী?
উত্তর: ইসরাইল
প্রশ্ন: মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাব পাশ হয় কত তারিখে?
উত্তর: ০৩ এপ্রিল, ২০২৩
প্রশ্ন: ন্যাটোতে ৩১তম সদস্য দেশ হিসেবে যোগ দিয়েছে কোন দেশ?
উত্তর: ফিনল্যান্ড (৪ এপ্রিল, ২০২৩)
প্রশ্ন: পদ্মা ট্রেন চলাচল (পরীক্ষামূলক) শুর হয় কত তারিখে?
উত্তর: ৪ এপ্রিল, ২০২৩
প্রশ্ন: বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২২-২৩ চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে-
উত্তর: ৫.২ শতাংশ
প্রশ্ন: পদ্মা সেতুর প্রথম ট্রেনের চালক (লোকো মাস্টার) কে?
উত্তর: রবিউল ইসলাম
Bangladesh Affairs For Job Preparation
প্রশ্ন: পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যানুযায়ী মার্চ, ২০২৩ এ সার্বিক মূল্যস্ফীতি কত?
উত্তর: ৯.৩৩% (ফেব্রুয়ারি, ২০২৩ এ ছিল-৮.৭৮%)
প্রশ্ন: মোবাইল ব্যাংকিং নগদ কি নামে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পেয়েছে?
উত্তর: ‘নগদ ফাইন্যান্স পিএলসি’
প্রশ্ন: ৪ এপ্রিল, ২০২৩ ফৌজদারি অপরাধের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন আদালতে গ্রেফতার হন?
উত্তর: নিউইয়র্কের ম্যানহাটান আদালতে
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে প্রাপ্তবয়স্ক মোট জনসংখ্যার কত শতাংশ বন্ধ্যাত্বে ভুগছেন?
উত্ত: ১৭.৫ শতাংশ। (জীবদ্দশায় প্রতি ৬ জনের ১ জন বন্ধ্যাত্বে ভুগছেন)
প্রশ্ন: সম্প্রতি জাতিংসংঘের যুদ্ধাপরাধ তদন্তে ভোটদানে বিরত ছিল কয়টি দেশ?
উত্তর: ১৭টি দেশ (নোট: বাংলাদেশ, ভারত বিরত ছিল বিপক্ষে চীন ও ইরিত্রিয়া ভোট দিয়েছে)
প্রশ্ন: ২০২৪ সালে প্রথম নারী নভোচারী হিসেবে চাঁদে যাবেন কে?
উত্তর: ক্রিস্টিনা কোচ (মিশনের নাম: -‘আরটেমিস টু লুনার মিশন’)
প্রশ্ন: পদ্মা সেতুর ঋণের ১ম ও ২য় কিস্তির পরিমাণ কত?
উত্তর: ৩১৬কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা (পরিশোধ করাহয়- ৫ এপ্রিল, ২০২৩। পরিশোধ করে সেতু বিভাগ)
প্রশ্ন: বাংলাদেশী কোন ক্রিকেটার মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি –ক্রিকেটের আইনপ্রণেতা) আজীবন সদস্যপদ পেয়েছেন?
উত্তর: মাশরাফি বিন মুর্তজা
প্রশ্ন: জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশন শুরু হয় কত তারিখে?
উত্তর: ০৬ এপ্রিল, ২০২৩
প্রশ্ন: সম্প্রতি কোন মেয়াদের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ?
উত্তর: ২০২৪-২০২৮ পর্যন্ত
প্রশ্ন: ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে?
উত্তর: ৭ এপ্রিল
প্রশ্ন: সম্প্রতি চীন তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে কোথায়?
উত্তর: তাইওয়ান প্রনালীতে (৮-১০ এপ্রিল)
প্রশ্ন: ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার জীবন নিয়ে রচিত বইয়ের নাম কি?
উত্তর: ‘নট অ্যান অ্যাকসিডেন্টাল রাইজ’
Current Affairs May 2023, International Affairs
প্রশ্ন; বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ নেন কবে?
উত্তর: ২৪ এপ্রিল, ২০২৩ সালে (সকাল ১১টায়)
প্রশ্ন: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার হতে পারে–
উত্তর: ৭ লাখ ৬০ হাজার কোটি টাকা।
প্রশ্ন: বের্তমানে দেশে মোট জনসংখ্যা কত?
উত্তর: ১৬ কোটি ৯৮লাখ ২৮হাজার ৯১১জন (এর মধ্যে ৬৮.৩৪শতাংশ গ্রামে ও ৩১.৬৬শতাংশ শহরে বাস করে)
প্রশ্ন: বাঘ শুমারির তথ্যমতে ভারতে বাঘের সংখ্যা কত?
উত্তর: ৩ হাজার ১৬৭টি (বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ বাঘ ভারতে)
প্রশ্ন: ‘টিসিজি আনাদোলু’ ড্রোনবাহী রণতরী চালু করলো কোন দেশ?
উত্তর: তুরস্ক
প্রশ্ন: ফোর্বস ম্যাগাজিন এর তালিকায় বিশ্বের শীর্ষ ধনী কে?
উত্তর: বার্নার্ড আর্নল্ট’ (ইলন মাস্ক’কে টপকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এলেন তিনি)
প্রশ্ন: পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর: ১৮.৭ শতাংশ (হতদরিদ্রের হার- ৫.৬ শতাংশ)
প্রশ্ন: যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে কত তারিখে?
উত্তর: ১১ এপ্রিল, ২০২৩ সালে
প্রশ্ন: সম্প্রতি ভারতের সাথে ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি শেষে বাংলাদেশ কত শতক জমি পেল?
উত্তর: ৭৫ শতক
প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী H3N8-বার্ডফ্লতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয় কোন দেশে?
উত্তর: চীনে (গুয়াংডং প্রদেশের এক নারী)
প্রশ্ন: ক্যানসার, হৃদরোগসহ জীবনরক্ষাকারী টিকা বাজারে ছাড়বে-
উত্তর: যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা মডার্না
প্রশ্ন: মার্চ মাসের জন্য ICC সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছে কে?
উত্তর: সাকিব আল হাসান নোট: রুয়ান্ডার হেনরিয়েট ইশিময়ে নির্বাচিত হলেন নারী ক্রিকেটার হিসেবে)
প্রশ্ন: সম্প্রতি ইউরোপের ‘সার্বভৌমত্বের’ ডাক দিলেন কে?
উত্তর: ইমানুয়েল ম্যাক্রোঁ (নেদারল্যান্ডসে রাষ্ট্রীয় সফরে তিনি এ ডাক দিলেন)
Admission test and Job Preparation 2023
প্রশ্ন: কোন দেশের মন্ত্রিসভায় সমানসংখ্যক নারী ও পুরুষ সদস্য রয়েছে?
উত্তর: নিউজিল্যান্ড (পুরুষ মন্ত্রী-১০ জন এবং নারী মন্ত্রী- ১০জন)
প্রশ্ন: কবি ইকবাল হাসান মারা গেছেন কত তারিখে?
উত্তর: ১২ এপ্রিল, ২০২৩ (কবি ইকবাল হাসান- সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)
প্রশ্ন: কুয়েতে সংবাদ পরিবশনের কাজে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থাপকের নাম কি?
উত্তর: ফেদা
প্রশ্ন: প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পকে সৃজনশীল কর্মের স্বীকৃতি দিয়েছে-
উত্তর: বাংলাদেশ কপিরাইট অফিস
প্রশ্ন: সম্প্রতি কাতার ও বাহরাইন কুটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠায় সম্মত হয় কত তারিখে?
উত্তর: ১২ এপ্রিল, ২০২৩
প্রশ্ন: সম্প্রতি বিবিসির বিরুদ্ধে মামলা করা ভারতের তদন্তকারী সংস্থার নাম কি?
উত্তর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
প্রশ্ন: ‘উইজডেন ক্রিকেটার্স এ্যালামনাক’এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার?
উত্তর: এবাদত হোসেন।
প্রশ্ন: প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পেনশন সংস্কার বিল কবে সাংবিধানিক পরিষদে অনুমোদন পাবে?
উত্তর: ১ সেপ্টেম্বর, ২০২৩
প্রশ্ন: ম্যালেরিয়ার ভ্যাকসিন (R21/Matrix-M) বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন দিয়েছে কোন দেশ?
উত্তর: ঘানা
প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে মোট সবুজ কারখানার সংখ্যা কয়টি?
উত্তর: ১৯৫টি।
প্রশ্ন: ‘টাইম’এর ২০২৩ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ২জন ফুটবলারের নাম কি?
উত্তর: লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে
প্রশ্ন: সম্প্রতি জার্মানি কয়টি বিদুৎ কেন্দ্র বন্ধ ঘোষনা করলো?
উত্তর: ৩টি (এ ঘোষনায় দেশটি তে পারমানবিক যুগের অবসান ঘটতে যাচ্ছে)
প্রশ্ন: ৫৮ বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কত?
উত্তর: ৪১.১ ডিগ্রি সেলসিয়াস (১৬ এপ্রিল, ২০২৩, দুপর-১.০০টায়)
প্রশ্ন: বর্তমান রাষ্ট্রপতি (মো. সাহাবুদ্দিন) এর লেখা প্রথম বইয়ের নাম কি?
উত্তর: এগিয়ে যাবে বাংলাদেশ (প্রকাশক- আগামী প্রকাশনী)
Learned from today’s post BCS, Bank, LGED Job Preparation, LGEd Assistant Work, Ntrca, Primary Exam Preparation, Bangladesh Railway, Admission test 2023, Dhaka university Admission test, Latest General Knowledge and Current Affairs for Du admission preparation. You can watch our Latest current affairs on my classroom channel.





