Question Solution

BREB Question Solution বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন নিয়োগ প্রশ্ন সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB) দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি এবং জীবনযাত্রার মানোন্নয়নে এ প্রতিষ্ঠানটির অবদান অনস্বীকার্য। বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার পদে লোক নিয়োগ করে সেবা আরও গতিশীল করেছে।

মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার হলেন সেই ব্যক্তি, যিনি গ্রাহকের বিদ্যুৎ মিটার থেকে ইউনিট সংগ্রহের পাশাপাশি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিল সরবরাহ করেন। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ডের ৫৮২তম সভায় মিটার রিডার এবং ম্যাসেঞ্জার পদ একীভূত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ফলে একজন ব্যক্তি প্রতিমাসে ২০০০ মিটার রিড করার পাশাপাশি ২০০০ বিল গ্রাহকদের মাঝে বিতরণ করেন।

বর্তমানে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই নিয়োগ পরীক্ষায় পূর্ববর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান আপনাদের জন্য তুলে ধরা হলো।


ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি: গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

  1. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
    → পর্তুগিজ।
  2. ‘মনীষা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কী?
    → মনস + ঈষা।
  3. কোন বাগধারাটির অর্থ ‘ফাঁকি’?
    → অষ্টরম্ভা।
  4. ‘নদীমাতৃক’ কোন সমাস?
    → বীহি।
  5. ‘চন্দ্র’-এর প্রতিশব্দ কী?
    → ইন্দু।
  6. রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
    → বসন্ত।
  7. ‘রেস্তোরাঁ’ শব্দের উৎস ভাষা কী?
    → ফরাসি।
  8. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন?
    → হাসান হাফিজুর রহমান।

ইংরেজি প্রশ্নোত্তর

  1. What is the plural form of ‘human’?
    → Humans।
  2. GPT stands for—
    → Generative Pre-trained Transformer।
  3. He had a … headache.
    → Bad।
  4. Which one is common gender?
    → Baby।
  5. Slow and steady … the race.
    → Wins।
  6. Find the correct spelling—
    → Repetition।

গণিত প্রশ্নোত্তর

  1. ০.০১ x ০.০০১ x 0.0001 x 0 = কত?
    → ০।
  2. ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
    → ৪৬৫।
  3. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কী?
    → ৩৮।
  4. ৮, ১৩, ২১, ৩৪, ধারাটির পরবর্তী সংখ্যা কী?
    → ৫৫।
  5. একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা হলে আগের বেতন কত ছিল?
    → ১৫০ টাকা।

সাধারণ জ্ঞান

  1. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কী?
    → স্বাধীনতা পদক।
  2. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
    → বঙ্গোপসাগরে।
  3. বাংলাদেশের আইনসভার নাম কী?
    → জাতীয় সংসদ।
  4. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে?
    → রাশিয়া।
  5. ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস কোনটি?
    → ২৪ জানুয়ারি, ১৯৬৯।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। মাই ক্লাসরুম ব্লগে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

M@mun

Hasan Al Mamun is a dedicated teacher, blogger, and YouTuber who has achieved great success in his field. He was born to parents Shahjahan Topodar and Masrura Begum and grew up with a love for learning and exploration. After completing his Bachelor's degree, Hasan pursued a Master's degree in Accounting and excelled in his studies. He then began his career as a teacher, sharing his knowledge and passion for accounting with his students. In addition to teaching, Hasan is also an avid blogger and YouTuber, creating content that educates and inspires his viewers. His YouTube channel, "My Classroom," has grown to an impressive 240,000 subscribers, earning him a silver play button from YouTube. Hasan's interests include book reading, travelling, gardening, and writing, and he often incorporates these passions into his work. He strives to create an honest and supportive community in all of his endeavors, encouraging his followers to learn and grow alongside him. Overall, Hasan Al Mamun is a talented and dedicated individual who has made a significant impact in the fields of education, blogging, and content creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button